অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

শাহজাহান ওমরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঝালকাঠি-১ (রাজাপুর) আসনে সদ্য নৌকায় আসা একের পর এক আলোচনার জন্ম দেয়া শাহজাহান ওমর বীর উত্তমের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছে।

ওই আসনে স্বতন্ত্র প্রার্থী (নৌকা বঞ্চিত) মনিরুজ্জামানের পক্ষে মোঃ জাকির নামের স্থানীয় একজন ভোটার গত শনিবার ইসিতে এ আপিল করেন।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন শাহজাহান ওমর। আপিলে তার বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল সংক্রান্ত যেসব তথ্য দেয়া হয়েছে, সেখানে শাহজাহান ওমরের বিরুদ্ধে আপিলকারী হিসেবে মনিরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। মনিরুজ্জামান ওই আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি প্রার্থিতা ফিরে পেতেও আপিল করেন।

মনিরুজ্জামান সময় সংবাদকে বলেন, রাজাপুরের একজন ভোটার শাহজাহান ওমরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন। শাহজাহান ওমর তার হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করেছেন।

২০১৮ সালের নির্বাচনের সময়ও তার হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য ছিল। এবার সেগুলো সম্পূর্ণ গোপন করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।