অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল ইদ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসের চাঁদ আকাশে দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে সৌদি আরবে। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষকে জানাতে ইতোমধ্যে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে। এতে সৌদির বাসিন্দাদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

খালি চোখে বা দূরবীণ ব্যবহার করে নতুন মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে। সৌদি আরবে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে গত ১১ই মার্চ। রমজানে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকেন।

ইসলামিক চান্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে থাকেন মুসলমানরা। আর এই ক্যালেন্ডারে ৩৫৪ অথবা ৩৫৫ দিনে বছর পূর্ণ হয়। রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস। রমজানের শেষে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

আজ সোমবার (৮ই এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯তম রোজা পালন করা হবে। যদি সোমবার শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরদিন মঙ্গলবার (৯ই এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করতে আরও একদিন রোজা রাখবেন মুসলমানরা। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ই এপ্রিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।