অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইস্টার্ন লুব্রিকেন্টসের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৮১ শতাংশ 

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারের তালিকাভুক্ত ফুয়েল পাওয়ার খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স  লিমিটেড (EASTRNLUB) গত ৩০ সেপ্টেম্বর ২০২৫, সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই ২৫-সেপ্টেম্বর ২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ২০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫.৬৮ টাকা । গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৫৭ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) বেড়েছে ১৮১ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার  প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো ঋণাত্মক হয়েছে ২২.০৪ টাকা, যা আগের বছরে ছিল ১৪.৮৮ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২৫.০৩ টাকা, যা আগের বছরে ছিল ২০৯.৩৫ টাকা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।