অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

গেজেট প্রকাশের পর নতুন মজুরি বাস্তবায়নে সদস্যদের বিজিএমইএ’র চিঠি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নতুন এই মজুরি কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়ন করতে সদস্য কারখানাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

গতকাল বুধবার (২২শে নভেম্বর) এক চিঠিতে সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। চলতি মাস শেষ হওয়ার আগেই চূড়ান্ত গেজেট হাতে আসবে। এখন এটি বাস্তবায়ন চ্যালেঞ্জের পাশাপাশি দায়িত্ব। অনেকের পক্ষেই বাস্তবায়ন কঠিন হবে। তবুও কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই বাস্তবায়নের জন্য নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

বিজিএমইএ সভাপতি বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে সব ব্র্যান্ডের প্রতিনিধিরা মজুরি বৃদ্ধির গুরুত্ব স্বীকার করেছেন এবং যুক্তিসঙ্গতভাবে দাম সমন্বয় করার আশ্বাস দিয়েছেন। অপ্রত্যাশিত শ্রম অসন্তোষের কারণে পোশাকের শিপমেন্ট অথবা অন্য কোনো ব্যবসায়িক প্রক্রিয়ায় বিলম্বের জন্য কারখানাগুলোকে জরিমানা না করার বিষয়ে আশ্বস্ত করেছে।

বিষয়টি বিবেচনায় রেখে ক্রেতাদের সঙ্গে আলোচনা এবং দর কষাকষি করতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানান ফারুক হাসান।

তিনি বলেন, মজুরি এবং সামগ্রিক ব্যয় বৃদ্ধি ব্যবসার একটি অংশ। তবে ভারসাম্য বজায় না রেখে শুধু একদিকে যাওয়া ঠিক হবে না। বরং বাড়তি ব্যয় পুষিয়ে নিতে গতানুগতিক ধারার বাইরেও চিন্তা করতে হবে। প্রতিযোগিতামূলক সক্ষমতা টেকসই করতে কৌশলগত বিনিয়োগ করতে হবে। আরও উদ্ভাবনী এবং বৈচিত্র্যময় হতে হবে। একই সঙ্গে সরবরাহ চেইনে ব্যাকওয়ার্ড লিংকেজ এবং ফরওয়ার্ড লিংকেজ আরও সুসংহত করতে হবে।

শিল্পের সার্বিক পরিস্থিতি এবং মজুরি নিয়ে আন্দোলন, পোশাক খাতের ব্র্যান্ড ইমেজ ক্ষুন্ন হওয়া ও ব্র্যান্ড ক্রেতাদের উদ্বেগের কথাও চিঠিতে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি।

ফারুক হাসান জানান, সম্প্রতি বিভিন্ন কারখানায় নৈরাজ্য ও সহিংস প্রতিবাদ শিল্পের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এ কারণে শিল্পের আর্থিক ক্ষতি হয়েছে। শিল্পের স্থিতিশীলতা এবং খ্যাতিকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।