অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহরুখের ‘ডাঙ্কি’ একইদিনে বাংলাদেশে সিনেমা হলেও মুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড বাদশা শাহরুখ খান চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো দুটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এবার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড কিং খান। আর বহুলপ্রত্যাশিত সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর)।

সবকিছু ঠিক থাকলে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে।

বাংলাদেশে ‘ডাঙ্কি’ সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এর আগে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছিল।

প্রভাসের ‘সালার’-এর নতুন ট্রেলার প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

‘ফাইটার’ বলিউডের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।