আজ সোমবার (২৬ মে ) সপ্তাহের তৃতীয় কার্য দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় আজ সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ গতদিনের চেয়ে ৪৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
আজ লেনদেনের ৪০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। কিন্তু তারপরে বাজারে সেল প্রেসার কিছুটা বেড়ে যায়। ফলে সূচক ক্রমাগত নিচে নামতে থাকে এবং শেষ বেলায় পতন প্রবণতায় লেনদেন শেষ হয়।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ২৮২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৩৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৬৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৭ টি কোম্পানির শেয়ারদর।
Authors
-
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।