অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সিরিজ নিশ্চিতের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সিলেটের মাঠে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

এবার সিরিজ জয়ের মিশনে আইরিশদের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি! সিলেটের আকাশে গত কয়েক দিন ধরেই মেঘ বিরাজ করছে। প্রথম ম্যাচের দিন অবশ্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই ছিল। কিন্তু শনিবার রাতে কালো আকাশ ভেদ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। এই বৃষ্টি মাথায় নিয়েই গড়াতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেও ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশরা। বাংলাদেশ তাদের রেকর্ড ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও সাম্প্রতিক সময় আইরিশদের পারফরম্যান্স দুর্দান্তই বলা চলে।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারানোর ইতিহাস আছে দলটির। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও দারুণ ক্রিকেট খেলেছে। তাছাড়া সিলেটের বর্তমান কন্ডিশনও হয়েছে আইরিশ সহায়ক! ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আইরিশদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। রবিবার রাতে বৃষ্টি কমলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া রিপোর্টে ম্যাচের দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

আয়ারল্যান্ডের বোলিং আক্রমণ পেসনির্ভর। ঠান্ডা আবহাওয়ায় জ্বলে উঠতে পারেন পেসাররা। সিলেটের বর্তমান আবহাওয়াও প্রভাব ফেলতে পারে আজকের ম্যাচে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।