আজ শনিবার (২রা মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি)’ আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, ভারত থেকে খুব শিগগিরই ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসছে। আগামী সপ্তাহ থেকেই আসা শুরু হবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়ালের সঙ্গে এরই মধ্যে এ বিষয়ে কথা হয়েছে।
পিযুষ গয়াল এ ব্যাপারে চিঠি ইস্যু করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী টিটু বলেন, ‘চিঠির কপি আামাদের কাছেও আছে। আগামী সপ্তাহ থেকেই পেঁয়াজ আসা শুরু হবে। ফলে রমজান মাসে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকবে।’
আরও পড়ুন…
ব্যবসায়ীরা ২২ লাখ টন পেঁয়াজ আনার অনুমতি নিয়ে এনেছে মাত্র সাত লাখ টন
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাছে সব ধরনের নিত্যপণ্যের মজুত পর্যাপ্ত পরিমাণে আছে। আশা করি রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।