অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

মোদিকে আপত্তিকর মন্তব্যের জেরে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে নিয়ে অবমাননাকর পোস্টের জেরে ব্যপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার জেরে মালদ্বীপ সরকার তিন মন্ত্রীকে বরখাস্তের করেছে। এবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করল ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম  এক্সে (সাবেক টুইটার) মোদিকে নিয়ে অবমাননাকর কিছু পোস্ট দেওয়ায় মালদ্বীপের রাষ্ট্রদূতে তলব করেছে ভারত। এর আগে তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি পদে থেকে যারা মোদির বিরুদ্ধে  পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে। তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।

সম্প্রতি মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। সেখানে অবকাশযাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে মোদিকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আহ্বান জানান। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর‘ মন্তব্য করেন।

ভারতের দাবি মালদ্বীপের মন্ত্রীরা কিছু ছবিতে মোদিকে ‘পুতুল’ বলে অবমাননাকর মন্তব্য করেন। পরে  বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।