অর্থ লিপি

৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ২৫ ভাদ্র ১৪৩৩

মোংলা কাষ্টমস হাউজের রাজস্ব আয় কমেছে ৪৩৫ কোটি টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে বিদায়ী অর্থ বছরে মোংলা কাষ্টমস হাউজের রাজস্ব আয় আগের বছরের চেয়ে কমেছে ৪৩৫ কোটি টাকা।

কাষ্টমস কর্তৃপক্ষ বলছেন, সব সুযোগ-সুবিধা বিদ্যমান থাকলেও গাড়ি আমদানি কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এনবিআরের শর্তের বেড়াজালে রাজস্ব আদায়ের পরিসংখ্যান নিম্নমুখী।

২০২৪-২৫ অর্থ বছরে মোংলা সমুদ্র বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে ১১ হাজার ৬৭৬টি। কাষ্টমস হাউজের রাজ্বস্ব আয় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে এই বন্দর দিয়ে গাড়ি আমদানি হয়েছিলো ১৩ হাজার ৭৯২টি। সে বছরে রাজ্বস্ব আদায় হয়েছিলো ২ হাজার ১৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায় কমেছে।

মোংলা কাস্টমস হাউজের রাজস্ব আয়ের প্রধান উৎস আমদানি করা রিকন্ডিশনড গাড়ি। গাড়ি আমদানি কমায় রাজস্ব আদায়ও কমেছে বলে জানান মোংলা কাস্টম হাউজের কমিশনার ম. সফিউজ্জামান।

অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন-এনবিআরের নানা শর্তের প্রভাব পড়েছে আমদানি-রফতানিতে। তাই গেলো বছরে জাহাজ আগমন ও রাজ্বস্ব আয়ের পরিসংখ্যান নিম্নমুখী।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।