অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

বিকাশ অ্যাকাউন্ট খোলা যাচ্ছে মাইজিপি অ্যাপে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গ্রামীণফোন গ্রাহকরা এখন মাইজিপি অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন।গত বুধবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ কথা জানানো হয়।  লক্ষ্যে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজে অ্যাকাউন্ট খোলার এই সুবিধা গ্রাহককে আরও সক্ষমতা এবং নির্বিঘ্নে সেবা গ্রহণের অভিজ্ঞতা দেবে। বাংলাদেশে প্রথমবারের মতো ধরনের একটি সেবা নিয়ে আসার মাধ্যমে গ্রামীণফোন বিকাশ নিজ নিজ খাতে তাদের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ রাখলো।

মাইজিপি অ্যাপের সার্ভিস সেকশনে এখন থেকে বিকাশ রেজিস্ট্রেশন পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, গ্রাহকরা যেখানে ক্লিক করে বিকাশের গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে।

এভাবেই সহজ ঝামেলামুক্ত পদ্ধতিতে গ্রাহক বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহকরা ১২৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।