দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির (PRIMEBANK)একজন মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন ।
ব্যাংকটি জানিয়েছে যে ,মনোনীত পরিচালক তানভীর এ চৌধুরী, যিনি ইস্ট কোস্ট শিপিং লাইন্স লিমিটেডের প্রতিনিধিত্ব করেন, তিনি বর্তমান বাজার মূল্যে (পাবলিক/ব্লক মার্কেটে) ব্যাংকটির ৫ লাখ ২৫ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন , ঢাকা স্টক এক্সচেঞ্জ PLC এর মাধ্যমে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে খবরটি জানা গেছে ।
উল্লেখ্য ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির (PRIMEBANK) বর্তমানে অনুমোদিত মূলধন ২৫০০ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ ৩ হাজার ৪৭৭ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৩.২৩ শতাংশ শেয়ার। , প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬.৬১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৯.৮৩ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।