অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ারে বিএসইসির অসম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ার বাজার থেকে ২০ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা উত্তোলন করতে চেয়েছিল। এজন্য বিএসইসিতে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুতে সম্মতি দেয়নি।

এর আগে কোম্পানির পর্ষদ সভায় দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা।

ওরিয়ন ইনফিউশনে ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০। এর মধ্যে ৪০.৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৫.৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৫৩.৯১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।