অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন গাজী আশরাফ হোসেন লিপু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মিনহাজুল আবেদিন নান্নু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন, সাথে ছিলেন হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। যেখানে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিতর্কিত নান্নু। সোমবারের বোর্ড মিটিংয়ে নান্নুকে অব্যাহতি দিয়েছে বিসিবি। নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে।

মিনহাজুল আবেদিন নান্নু বাদ যাচ্ছেন, অনেকটা অনুমেয়ই ছিল। তবে একেবারেই আলোচনায় ছিলেন না গাজী আশরাফ লিপু। একেবারেই আলোচনার বাইরে থেকে এসে প্রধান নির্বাচকের পদ পেয়েছেন তিনি। যেখানে তার সাথে আছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক।

গাজী আশরাফ বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক তিনি। খেলোয়াড়ি জীবন শেষে বিভিন্ন সময়ে তিনি বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের ম্যানেজার পদেও ছিলেন তিনি। নির্বাচিত পরিচালক হয়ে কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে নাজমুল হাসান পাপনের কমিটিতে জায়গা হয়নি তার। খালেদ মাহমুদ সুজন নিয়েছেন সে জায়গা। এক যুগ হলো বিসিবিতে নেই তিনি।

বিপিএল, বিসিএল প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লিপু নিজের নতুন ভূমিকা সম্পর্কে বলেন, ‘আমি আনন্দিত, অভিভূত। জাতীয় দল নির্বাচক প্যানেল অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গা। প্রধান নির্বাচকের পদটি আরও গুরুত্বপূর্ণ। নির্বাচক প্যানেলের সব সদস্যকে নিয়ে ভালো কাজ করার চেষ্টা করব।’

লিপুর কমিটিতে পুরোনোদের মধ্যে রয়েছেন একমাত্র আব্দুর রাজ্জাক। জাতীয় দলের বাঁহাতি এ স্পিনার এক বছর হলো নির্বাচক হিসেবে কাজ করছেন। তিন সদস্যের প্যানেলের আরেকজন হলেন হান্নান সরকার। ২০১৫ সাল থেকে বিসিবির জুনিয়র নির্বাচক হিসেবে কাজ করছেন তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।