অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আমেরিকান দূতাবাস ও ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে তারা।

 বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও।

গতকাল বুধবার (১৭ জুলাই) মার্কিন দূতাবাস ও  বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে  এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেওয়া হয়।সতর্ক বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকা, এর আশপাশের এলাকা এবং অন্যান্য শহরে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আন্দোলনের কারণে দেশের ভেতরে চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এতে ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

গতকাল বুধবার এক বিবৃতিতে, দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৭ জুলাই) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশপাশে অবস্থানকালে সতর্ক থাকেন।

এছাড়া সতর্কবার্তায় বৃহস্পতিবার (১৮ জুলাই) দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়েছে, উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৮ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশে সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ থাকবে।নোটিসে আরও বলা হয়, পরবর্তীতে কবে ভিসা পরিষেবা চালু করা হবে সেটি এসএমএসের মাধ্যমে জানানো হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।