অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বন্যায় তামিলনাড়ুতে ৩ জনের প্রাণহানি, আটকে আছেন ৫০০ যাত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের তামিলনাড়ুতে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের তুতিকোরিন জেলায় আটকে পড়েছেন ৫০০ ট্রেন যাত্রী। বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভারতের বিমানবাহিনী, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারীরা ত্রাণ তৎপরতা চালাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

তুতিকোরিন জেলার শ্রীবৈকুন্তম রেলওয়ে স্টেশনে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০০ যাত্রী আটকা পড়েছেন। ভারী বৃষ্টির কারণে স্টেশনটি প্লাবিত হয়েছে । ভারতীয় বিমান বাহিনী আটকে পড়া ট্রেন যাত্রীদের জন্য বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলার কাজ শুরু করেছে। অসুস্থ যাত্রীদের আইএএফ হেলিকপ্টার দিয়ে এয়ারলিফট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর সাউদার্ন এয়ার কমান্ড ত্রাণ মিশনে তাদের হেলিকপ্টার মোতায়েন করেছে। সুলুর এয়ার ফোর্স স্টেশন মানবিক সহায়তা দুর্যোগ ত্রাণ অপারেশনের জন্য কাজ করছে। বিমানবাহিনী তিরুনেলভেলি এবং থুথুকুডি জেলায় খাদ্য ও চিকিৎসা বিমান থেকে সরাসরি এয়ার-ড্রপ করছে।

ভারতীয় সেনাবাহিনী থুথুকুডির ভাসাভাপ্পাপুরম এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষদের উদ্ধার করছে। এলাকা থেকে প্রায় ১১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজ্যের দক্ষিণাঞ্চলে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন।

কন্যাকুমারী, থুথুকুডি, টেনকাসি এবং তিরুনেলভেলি দক্ষিণের এই চারটি জেলা দুর্ভোগ পোহাচ্ছে। তুতিকোরিন জেলার মাত্র ১৫ ঘণ্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে কন্যাকুমারীতে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই চার জেলায় সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।