অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

‘আমি বরই দিয়ে ইফতারি করব আর তুমি খেজুর-আঙুর খাবা?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল সোমবার (৪ঠা মার্চ) বিকালে জাতীয় যুবজোটের রাজশাহী বিভাগীয় সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আমি বরই দিয়ে ইফতারি করব আর তুমি খেজুর-আঙুর খাবা?’।  আঙুর, খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দেয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করেছেন তিনি। এমনকি তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

নগরীর গণকপাড়ায় জয় বাংলা চত্বরে সমাবেশে ইনু বলেন, ‘একটু আগে মোবাইলে দেখলাম, এক মন্ত্রী বলছেন, ‘রোজার সময় খেজুর আর আঙুর দিয়ে ইফতার কইরেন না, বরই দিয়ে করেন।’ আল্লাহ, কী বলব বলেন! নিত্যপণ্যের দামে মানুষ জর্জরিত। আপনি (মন্ত্রী) মানুষের সঙ্গে ঠাট্টা-মশকরা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই ধরনের মন্ত্রীকে এখনই… বের করে দেন।”

‘কত বড় সাহস! যুবসমাজ জাগো। বরইর বস্তা ওই মন্ত্রীর বাসায় ফেল। আমি বরই দিয়ে ইফতারি করব, আর তুমি খেজুর-আঙুর খাবা?’ বলেন ইনু।

আরও পড়ুন…

বরই দিয়ে ইফতার করেন, আঙ্গুর-খেজুর লাগবে কেন?

এর আগে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ইফতার কেন আপেল-আঙুর দিয়ে করা হবে?। সাংবাদিকদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, দেশের কী সমস্যা আপনারাও জানেন, আমরাও জানি। আকাশ থেকে দেশের সমস্যার সমাধান আসে না। পাতালে দাঁড়িয়েই সমস্যা সমাধান করতে হবে।

তার এসব কথার সমালোচনা করে সাবেক সাংসদ ইনু বলেন ‘সাহস থাকে তো খেজুর আর আঙুরের আমদানি নিষিদ্ধ কর। খেজুর আর আঙুর আমদানি করবা, গরিব মানুষ বরই খাবে আর তুমি আঙুর-খেজুর খাবা, তা হবে না, তা হবে না।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুংকার ছাড়ছেন; মন্ত্রীরা চিৎকার করছেন সিন্ডিকেটের বিরুদ্ধে, কিন্তু কমছে না; দাম বেড়েই চলেছে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।