অর্থ লিপি

৮ জুন ২০২৬ সোমবার ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজারে বৈশ্বিক অস্থিরতার ছায়া: সূচকের টানাপড়েনে কমলো লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

দিনভর সূচকের উঠানামা শেষে প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) নামমাত্র বৃদ্ধিতে থিতু হলেও, বড় পতন হয়েছে দৈনিক লেনদেনের পরিমাণে।

আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক DSEX মাত্র .০০৪৪২ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ৫২৯৮.৫৮ পয়েন্টে। শরীয়াহ ভিত্তিক সূচক DSES .৭৫ পয়েন্ট বেড়ে ১০৬৬.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ব্লুচিপ সূচক DS30 তুলনামূলক ভালো অবস্থানে ছিল, যা ১০.৪৩ পয়েন্ট বেড়ে ২০১৪.৯৩ পয়েন্টে দিন শেষ করেছে।

আজকের বাজারে লেনদেনের গতি ছিল গত কার্য দিবসের তুলনায় বেশ মন্থর। আজ মোট লেনদেন: ,৮৪৬.২০৮ মিলিয়ন (৮৮৪ কোটি টাকা), যা আগের দিনের১০,৫৬৩.৬৩ মিলিয়ন (,০৫৬ কোটি টাকা) থেকে প্রায় ১৭২ কোটি টাকা কম।

আজকেন  বাজারে ২৬ কোটি ৫৩ লাখ হাজার ৭৫৯টি শেয়ার হাত বদল হয়েছে।

আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

দর বৃদ্ধির শীর্ষে যারা

আজ বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল ওষুধ রসায়ন এবং খাদ্য খাতের কিছু শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে:

. JMISMDL: +.৯৯% (Pharma) . APEXTANRY: +.৯১% (Tannery) . MEGCONMILK: +.০১% (Food & Allied) . APEXSPINN: +.৭৩% (Textile) . SONALIANSH: +.৩৭% (Jute)

দর হারানোর শীর্ষে যারা 

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের শেয়ারগুলোতে বিক্রির চাপ বেশি লক্ষ্যকরা গেছে।

. PREMIERLEA:.৬৯% . FASFIN:.৪১% . PLFSL:.৯০% . SINGERBD:.৬২% . BDFINANCE:.০৬%

ব্লক মার্কেট আপডেট

আজ ব্লক মার্কেটে মোট ৪১টি স্ক্রিপ্টের লেনদেন হয়েছে। সেখানে ১৪০টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮১.২৫১ মিলিয়ন (৩৮.১২ কোটি) টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে APEXSPINN এবং DOMINAGE এর শেয়ার।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় সাধারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করছেন। ফলে লেনদেনের পরিমাণ এক হাজার কোটির নিচে নেমে এসেছে। অধিকাংশ শেয়ারের দরপতন হলেও বড় মূলধনী কিছু শেয়ারের দাম বাড়ায় সূচক কোনো মতে পজিটিভ অবস্থানে থাকতে সক্ষম হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।