অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আজ ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে ভারতে, ঝুঁকিতে লাখো শ্রমিক!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ থেকে ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। তবে শুল্কের প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রফতানি বাণিজ্য। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তৈরি পোশাক, হীরা-গহনা ও চিংড়ির মতো প্রধান রফতানি খাতে। বাতিল হচ্ছে একের পর অর্ডার। ঝুঁকিতে পড়েছে লাখো মানুষের কর্মসংস্থান।

গত ৬ আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশ। যা কার্যকর হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট) থেকে।

বিবিসি বলছে, নতুন শুল্ক হার কার্যকর হওয়ায় ভারত থেকে আমদানি করা শার্ট ১০ ডলারের পরিবর্তে ১৬ ডলারে বিক্রি করতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে। এ অবস্থায় ভারতীয় প্রতিষ্ঠানের অর্ডার বাতিল করে চীন, বাংলাদেশ, ভিয়েতনাম থেকে পোশাক নিচ্ছে মার্কিন ব্র্যান্ডগুলো। অর্ডার না থাকায় কাজ কাজ হারাচ্ছেন বহু শ্রমিক।

বিশ্বে উত্তোলিত প্রতি ১৫টি প্রাকৃতিক হীরার মধ্যে ১৪টিরই কাটা ও পলিশের কাজ হয় গুজরাট রাজ্যের সুরাট শহরে। বছরে সাড়ে ২৮ বিলিয়ন ডলারের হীরা-গহনা রফতানি করে ভারত। যার এক-তৃতীয়াংশই যায় যুক্তরাষ্ট্রে। তবে সেই বাণিজ্য এখন দুই দশকের মধ্যে সবনিম্ন পর্যায়ে নেমেছে। কারখানাগুলোতে নেই আগের মতো কর্মমুখর পরিবেশ।

চাপে পড়েছে ভারতের চামড়ার জুতা শিল্পও। দেশটির আগ্রা শহরে হাজার হাজার মানুষ জুতা তৈরিতে কাজ করেন। সেখানেও বাড়ছে উদ্বেগ। হুমকির মুখে চিংড়ি রফতানিও। দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছে হ্যাচারিগুলোও। নেতিবাচক প্রভাব পড়ছে প্রায় ৩০ লাখ মানুষের জীবন-জীবিকায়।

এদিকে, ট্রাম্পের এই শুল্ক আরোপকে ভারতের অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।