অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ইতালিতে উড়ালসড়ক থেকে বাস পড়ল নিচে, নিহত ২১

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইতালিতে উড়ালসড়ক থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২টি শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। ভেনিসের কাছের মেস্ত্রে এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি উড়ালসড়কের পাশের বেষ্টনী ভেঙে নিচের রেলপথে পড়ে যায়।

গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মেস্ত্রে শহরের নির্বাহী কর্মকর্তা মিশেল দি বারি বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে ইউক্রেনের নাগরিক আছেন পাঁচজন এবং একজন জার্মানির। বাসটির চালক ছিলেন ইতালির।

ভেনিসের মেয়র লুইজি বার্গনারো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এটা একটা বড় বিপর্যয়। এ দৃশ্য ভয়াবহ। ভাষায় প্রকাশ করা যায় না।

ভেনিস ও এর কাছের মারঘেরা জেলার একটি এলাকায় পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বাসটি পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দুর্ঘটনায় হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাসে চলত। একটি বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহত ব্যক্তিদের উদ্ধারে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।

এ দুর্ঘটনায় অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় হতাহত ব্যক্তি এবং তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।