অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (ডিএসই) সাতজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কেএএম মাজেদুর রহমান, মেজর জেনারেল (অব.) ড. মো. কামরুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদ, সিরডাপের গবেষণা পরিচালক ড. মো. হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম এবং বাংলাদেশ ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ব্যাংকের (লিয়েন) চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. ইসহাক মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) প্রস্তাব দাখিলের পরিপ্রেক্ষিতে কমিশন স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দেয়। ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে এক্সচেঞ্জটিতে এনআরসি কমিটি নেই। এ কমিটি না থাকায় স্বতন্ত্র পরিচালক নির্বাচন বিষয়ে ডিএসই থেকে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগ নেই। তবে প্রয়োজনীয়সংখ্যক পরিচালক না থাকায় এনআরসি গঠনেরও সুযোগ নেই। সে কারণে ডিএসইর পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী পূর্ণাঙ্গ ও কার্যকর নয়। পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা জরুরি। ফলে ডিএসইর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন।

এর আগে গত ১৮ আগস্ট এক্সচেঞ্জটির সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেন। তারপর অন্য স্বতন্ত্র পরিচালকরাও পদত্যাগ করেন।

এদিকে ডিএসইকে স্বাধীন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ড. সালেহউদ্দিন আহমেদের কাছে চিঠি পাঠিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সুপারিশগুলোর মধ্যে বিদ্যমান ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ ও ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিমের পুনর্মূল্যায়ন করা; ডিএসইর পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে সমতা তৈরি করে সেক্ষেত্রে ছয়জন স্বতন্ত্র পরিচালক ও ছয়জন শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগের বিধান রাখা এবং শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ করা।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।