ঘূর্ণিঝড় মোখার কারণে ছয়টি শিক্ষাবোর্ডের চলমান এসএসসি ও সমমানের আগামীকাল রবিবার (১৪ মে) ও সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার,১৩ মে,২০২৩ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার পাঁচটি শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেটি সংশোধন করে এখন নতুন সিদ্ধান্তের কথা জানাল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ও পরশু যে ছয়টি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করাহয়েছে সেগুলো হলো– চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে। অর্থাৎ করে নতুন করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত হলো।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপকতপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি বা সমমান পরীক্ষা ২০২৩–এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোরশিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ওবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ রবিবার এবং ১৫ মে সোমবারঅনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষাযথারীতি অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়াহবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডেগুলোর চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।