সম্প্রতি দেশে বিভিন্ন বন্ড ইস্যু হচ্ছে। ইদানীং শেয়ারবাজারের বিভিন্ন বিনিয়োগকারীর মধ্যে বন্ড বিষয়ে বিভিন্ন কৌতূহল জেগেছে। আজ জামানত যুক্ত বন্ড (Secured Bond) ও জামানতবিহীন বন্ড (Unsecured Bond) কাকে বলে সে বিষয়ে বিনিয়োগকারীদের স্বার্থে এই ছোট প্রতিবেদন।
জামানতযুক্ত বন্ড (Secured Bond)
যে বন্ড বিক্রির সময় ঋণ পরিশোধের নিশ্চয়তা রূপে কোনো সুনির্দিষ্ট স্থায়ী সম্পদ, সম্পত্তি বা অন্যকিছুর দলিল জিম্মা দানকারীর নিকট বন্ধক রাখা হয়, তাকে জামানতযুক্ত বন্ড বলে। জামানতযুক্ত বন্ডের (Secured Bond) ইস্যুয়ার কোন কারণে খেলাপি (Defaulter) হলে ঐ বন্ধক (Mortgages) সম্পত্তি বিক্রি করে বন্ড হোল্ডারদের সুদ যোগ আসল ফেরত দেয়া হবে।
জামানতবিহীন বন্ড (Unsecured Bond)
যে বন্ড বিক্রির সময় ঋণ পরিশোধের নিশ্চয়তারূপে কোনো সম্পত্তি বা অন্যকিছু বন্ধক রাখা হয় না, তাকে জামানতবিহীন (Unsecured Bond) বন্ড বলে। এক্ষেত্রে বন্ড ক্রেতা কোম্পানির আয়, সুনাম, সুদের হার, ঋণ প্রদান ক্ষমতা প্রভৃতি বিষয় বিবেচনা করে বন্ড ক্রয় করে।
জামানতবিহীন বন্ডের (Unsecured Bond) ঋণ পরিশোধের নিশ্চয়তারূপে কোনো সম্পত্তি বা অন্যকিছু বন্ধক রাখা হয় না বলে। ইস্যুয়ার কোন কারণে খেলাপি (Defaulter) হলে বন্ড হোল্ডারদের টাকা হারানোর ঝুঁকি থাকে।