পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের (INTRACO) পরিচালনা পর্ষদ ৩ টি কোম্পানির সাথে একীভূতকরণের অনুমতি দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, ইন্ট্রাকো রি ফুয়েলিং স্টেশন লিমিটেড সাথে এম.হাই অ্যান্ড কোং সিএনজি রি ফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সনস লিমিটেড এবং গুড সিএনজি রি ফুয়েলিং স্টেশন একীভূত হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক এএবং MHCCRSL, NSL, GCRSL-এর সাধারণ সভার অনুমোদন এবং মাননীয় হাইকোর্ট কর্তৃক একীভূতকরণের অনুমোদন সাপেক্ষে কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ২২৮ এবং ২২৯ অনুযায়ী উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে একীভূত হতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।