অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, নেই মেসি-রোনালদোর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এ বছরের জন্য ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে তালিকাটি প্রকাশ করেন পুরস্কারটির আয়োজকেরা।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাত জন- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, টনি ক্রুস, ফেদে ভালভের্দে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে এমবাপ্পে এই মৌসুমে রিয়ালে যোগ দিয়েছেন।
আর ক্রুস রিয়াল ছেড়ে গেছেন গেল মৌসুমে। এমবাপ্পে তালিকায় জায়গা পেয়েছেন তার সাবেক ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে।

এছাড়া সিটি ও আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন চার জন করে খেলোয়াড়। সিটির রুবেন দিয়াস, ফিল ফোডেন, হলান্ড ও রদ্রি।
আর্সেনাল থেকে বোকায়ো সাকা, ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড ও উইলিয়াম সালিবা।

একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর্জেন্টিনা থেকে আছেন দুইজন- ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজ। স্পেনের ইউরোজয়ী দল থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমালদো, দানি ওলমো, রদ্রি, নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল।

তবে সংক্ষিপ্ত তালিকায় ফেবারিট হিসেবে আছেন- ভিনিসিয়ুস জুনিয়র,আর্লিং হালান্ড, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।

বর্ষসেরা কোচের পুরস্কার জয়ে এগিয়ে আছেন বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগার শিরোপা জেতানো জাবি আলোনসো। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

২০০৩ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। এর আগে মেসি আটবার ও রোনালদো রোনালদো এই পুরস্কার জেতেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।