অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

এসএমইর আল মদিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের কোম্পানি আল মদিনা র্ফার্মাসিউটিক্যালস লিমিটেড (AMPL) ৩০শে জুন ২০২৩, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডাররা ১ টাকা পাবেন।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৫৭ টাকা, আগের বছর ইপিএস ছিল ১.৩০ টাকা ।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯.৮২  টাকা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

আগামী ১৪ই ডিসেম্বর ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির  বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০শে অক্টোবর ২০২৩ তারিখ।

আজ মঙ্গলবার (১০ই অক্টোবর ) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হচ্ছে। অর্থাৎ আজ কোম্পানিটি যতখুশি দাম বাড়তে ও কমতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।