অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

রাস্তায় আওয়ামী লীগ অবস্থানের কর্মসূচি স্থগিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের দলগুলো ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি দিয়েছে আজ শনিবার (২৯ জুলাই)এদিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার কথা জানালেও তা পরিবর্তন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।নেতারা জানিয়েছেন, তারা সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ইউনিটকার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করছেন।

আজ শনিবার (২৯ শে জুলাই) সকাল ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ডিএমপির বিধিনিষেধের কারণে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার বদলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় কার্যালয় গুলোতে শান্তিপূর্ণ সতর্ক অবস্থান করছি আমরা। বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা মাঠে আছি। ঝামেলার চেষ্টা করলে কোনও ছাড় দেবো না, অশান্তি তৈরি করতে দেবো না।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে বসেথাকবেন না তারাও। কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দিতে সতর্ক অবস্থানে থাকবেন তারা।

আওয়ামী লীগ বিএনপিকে আজ শনিবার (২৯ শে জুলাই) ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তবে বিএনপি তাদের সমমনারা কর্মসূচি অব্যাহত রাখলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলেন, সেই শঙ্কা থেকেই সরকার বিরোধীদের অবস্থান কর্মসূচির নামে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে তাদের শান্তি সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।