আজ ৭ই ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day)। এই সময় বাজারে নানা রঙের গোলাপ পাওয়া যায়। ভালোবাসার মানুষকে যে লাল গোলাপ দিতে হবে, তার কোনও মানে নেই।
৭ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডের সপ্তাহের প্রথম দিন। এই সপ্তাহ শুরু রোজ ডে দিয়ে। দিনটি ভালোবাসার চিরন্তন প্রতীক গোলাপের জন্য উৎসর্গীকৃত একটি দিন। এই দিনে ভালোবাসার মানুষেরা তাদের অনুভূতি প্রকাশ করার জন্য পরস্পরের সঙ্গে গোলাপ বিনিময় করে।
গোলাপ ভিন্ন ভিন্ন রঙের হয়। এই ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করে। লাল রং যেমন ভালোবাসার প্রতীক। লাল গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। হলুদ রং বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করা হয়। তাই হলুদ গোলাপ উপহার দিয়ে আপনি আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন। একই সময়ে, সাদা রং শান্তির প্রতীক। আপনি যদি কারও সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাকে সাদা গোলাপ উপহার দিতে পারেন।
গোলাপ ভালোবাসা, প্রেমের প্রতীক। তাই এই বিশেষ ফুলকে ঘিরে রয়েছে অনেক আবেগ। গোলাপ এমনই একটি অসাধারণ ফুল। যা একজন ব্যক্তির জীবনে অভ্যন্তরীণ প্রশান্তি ও সুখ এনে দিতে পারে।
তাই ভ্যালেন্টাইন্স ডের প্রথম দিন রোজ ডে হিসেবেই পালিত হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।