স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের আন্দোলন অব্যাহত আছে ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি দেয়া, বেতন-ভাতা বাড়ানো এবং কর্মস্থলে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। এতে বিক্ষোভ করছেন প্রায় দেড় হাজার কর্মী। সমস্যার সমাধানে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
গত ৯ সেপ্টেম্বর থেকে স্যামসাংয়ের ভারতীয় শাখার কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে এ বিক্ষোভ করছেন। সেই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটও। বেতন বাড়ানোর পাশাপাশি কর্মীদের নিজেদের শ্রমিক সংগঠনকে ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেয়া তাদের মূল দাবিগুলোর অন্যতম।
এছাড়াও তাদের দাবি, কর্মী ও কোম্পানির যেকোনো সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার সুযোগ দিতে হবে।
ভারতের দিল্লি ও তামিলনাড়ুতে স্যামসাংয়ের দুটি কারখানা আছে। এ দুই জায়গায় বর্তমানে কর্মরত আছেন দুই হাজারের বেশি কর্মী। এর মধ্যে প্রায় দেড় হাজার কর্মী আন্দোলনে নেমেছেন। ভারতে থাকা স্যামসাংয়ের ১৬ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে আর ঘটেনি।
এদিকে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ আন্দোলনরত ১০৪ কর্মীকে আটক করে। তবে সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নিয়েছে।
এরই মধ্যে তামিলনাড়ুর সরকার শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।