অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষর আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ও ইবনে-সিনা ট্রাস্টের মধ্যে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সম্প্রতি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষর হয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এবং দি ইবনে-সিনা ট্রাস্টের মধ্যে একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই চুক্তির আওতায় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যগণ দি ইবনে-সিনা ট্রাস্ট থেকে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: নুরূল হুদা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।এছাড়াও, দি ইবনে-সিনা ট্রাস্ট-এর ঊধ্বর্তন প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-এর কর্মীদের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।