বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। নৌ পরিবহন খাতে আয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘সরকার শিপিং খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর অংশ হিসেবে আরও তিনটি জাহাজ কেনা হবে।’
শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির বিষয়ে তিনি বলেন, হংকং কনভেনশনের নিয়ম অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ‘গ্রিন শিপইয়ার্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আরও কয়েকটি ইয়ার্ড এই প্রক্রিয়ায় আছে। তবে যারা এখনো এই সনদ পায়নি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পিছিয়ে আছে। সরকার নিয়ম মানতে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।