অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

সোনার দামে আগুন লেগেছে ,প্রতি ভরির দাম ১,০৮,১২৫ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোনার দামে যেন আগুন লেগেছে।মাত্র কয়েকদিনের ব্যবধানে  আরেক দফা বাড়ছে সোনার দাম। এবার দাম বাড়ছে ভরিতে সর্বোচ্চ ,৭৪৯ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হবে ,০৮,১২৫ টাকা। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

এই বার নিয়ে বাজারে টানা ষষ্ঠ দফায় সোনার দাম বাড়ল। আজ রবিবার নতুন করে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর আগে সর্বশেষ ১৯ নভেম্বর দেশে সোনার দাম বেড়েছিল। নতুন করে দাম বাড়ানোর কারণ হিসেবেজুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় দর সমন্বয় করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।উল্লেখ্য চলতি বছরের ২০জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছিল।তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ,০০,৭৭৭ টাকা। মাঝে  দামকিছুটা কমলেও ১৬ অক্টোবর আবার তা এক লাখ টাকা ছাড়ায়। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ,০০,৫৪৪ টাকায় ওঠে। এরপর টানা আরও কয়েক দফায় সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ,০৮,১২৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও বাড়ছে। হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ,৬৯১ টাকা বৃদ্ধি পেয়ে হবে,০৩,২২৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ,৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে৮৮,৪৭১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম ,১৬৬ টাকা বেড়ে প্রতি ভরিরনতুন দাম হবে ৭৩,৭১৬ টাকা।

দেশের বাজারে আজ রবিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ,০৬,৩৭৬ টাকায় বিক্রিহয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট সোনা ,০১,৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৮৭,০১৩ সনাতন পদ্ধতির সোনা ৭২,৫৫০ টাকায় বিক্রি হয়েছে।

অপরদিকে বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ক্যারেটের প্রতি ভরিরুপার দাম ,৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ,৬৩৩ টাকা, ১৮ক্যারেট রুপার দাম ,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যা অবস্থা দাড়িয়েছে মুদ্রাস্ফীতির এই চাপে সাধারণ মানুষ আর সোনা ব্যবহার করতে পারবেনা।শুধু ব্যবহারকারী নয় সোনার এই লাগামহীন দাম বাড়ার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগর(স্বর্ণকার)দের আদিম পেশা হুমকির মুখে দাড়িয়েছে।মুদ্রাস্ফীতির চাপে সাধারণ আমজনতার ক্রয় ক্ষমতা কমে যাবার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগর(স্বর্ণকার)দের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।যা অবস্থা সোনার ব্যবসা আগামীতে বড় মাফিয়াদের হাতে চলে যাবে যার ফলে ভবিষ্যতে এই সোনার দাম লাগামহীন ঘোরা হবে।

রাজনৈতিক অস্থিরতা সহ নানাবিধ কারণে মানুষ এখন সোনা কিনে বিনিয়োগ করছেন।লাহামহীন দাম বাড়তে থাকায় এক শ্রেণির মানুষজন লাভের আশাতে সোনা কিনে জমাচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম, তাতে বেচাকেনা কেমন জানতে চাইলে দেশেরএকটি নামকরা সোনার দোকানের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে জানান, মানুষ এখনসোনা কিনে স্টক করছে। তাই দাম বাড়লেও বিক্রি কমেনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।