দেশের মোবাইল অপারেটররা ফোর-জিসহ উচ্চ গতির ফাইভ-জি প্রযুক্তিতে ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে। প্রথমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পরে আবাসিক গ্রাহকেরা পাবেন এই সেবা। আগামী সপ্তাহেই অপারেটরদের লাইসেন্স দিতে পারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে আইএসপি ব্যবসায়ীরা বলছেন, মোবাইল অপারেটররা ব্রডব্যান্ড চালু করলে তারের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারীরা ক্ষতিগ্রস্ত হবে।
সম্প্রতি মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বা তারবিহীন ব্রডব্যান্ড সেবা চালুর অনুমতি দিতে যাচ্ছে বিটিআরসি। এটি চালু হলে তারের ঝামেলা ছাড়াই উচ্চ গতির ফাইভ-জি ব্রডব্যান্ড সেবা পাবেন গ্রাহকেরা।
আরও পড়ুন…
জ্বালানি তেলের দাম কমানোর আভাস নসরুল হামিদের
বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, তারবিহীন ব্রডব্যান্ড সেবা চালুর বিষয়টি কমিশনে অনুমোদনের পর মন্ত্রণালয়ে যাবে। পলিসি অনুমোদনের পর লাইসেন্সের প্রক্রিয়া শুরু হবে।
লাইসেন্স পাওয়ার পর গ্রাহকের ব্যান্ড-উইডথ চাহিদা অনুযায়ী প্যাকেজ ও দাম নির্ধারণ করবে অপারেটররা। তারবিহীন এই ব্রডব্যান্ডে টু-জি, থ্রি-জি ও ফোর-জির পাশাপাশি পাওয়া যাবে উচ্চ গতির ফাইভ-জি সংযোগ। প্রাথমিক পর্যায়ে শুধু ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া হবে এই ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা।
আরও পড়ুন…
স্বল্পমেয়াদী ইন্টারনেট প্যাকেজ বন্ধ
এদিকে মোবাইল অপারেটররাও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব আব্দুল কাইউম রাশেদ বলেন, ফিক্সড ব্রডব্যান্ড সেবা মোবাইল অপারেটররাও দিলে গ্রাহকদের এখান থেকে সুইচ করার সম্ভাবনা তো আছেই। গ্রাহকেরা এখান থেকে সুইচ করলে আমাদের ওপর একটা চাপ অবশ্যই আসবে।
বিশ্লেষকেরা বলছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আর উন্নত সেবা নিশ্চিত হলে তারের মাধ্যমে ব্রডব্যান্ডের চাহিদা কমবে না।
বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটির বেশি। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন এক কোটি ২৮ লাখের বেশি গ্রাহক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।