অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের (LHBL) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৪ – জুন ২৪) ও (জানুয়ারি ২৪ – জুন২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

১৬ ই জুলাই ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৪ -জুন ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৪৭ টাকা।গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে কমেছে ৫৩ শতাংশ।

অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৪ – জুন ২৪) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে ২.০৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩.১১ টাকা। গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে কমেছে ৩৩ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৩, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে ২.৩৪ টাকা, যা আগের বছরে ছিল ৩.৫৪ টাকা,এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে  ১৬.৬০ টাকা।যা আগে ছিল ১৯.১৪ টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী ইকবাল চৌধুরী কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে নির্মাণ খাতে।অন্যদিকে বিভিন্ন ধরনের ব্যয় বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নের কারণে ব্যবসার খরচ বেড়েছে।  ফলে প্রথম ছয় মাসে আমাদের কোম্পানির বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। বিক্রির বিভিন্ন চ্যানেলগুলোর সম্প্রসারণ, অ্যাগ্রিগেটস ব্যবসা শক্তিশালী করা, ডিজিটালাইজেশন ও জিওসাইকেলের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনাসেবা প্রদানে আমাদের আলোকপাত অব্যাহত রয়েছে। আমরা আশা করছি বছরের বাকি সময়টাতে ব্যয় সংকোচন ও নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হব।’

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে লাফার্জ হোলসিম বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫.১২ টাকা । গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৪ টাকা । 

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত  লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর মধ্যে ৬৪.১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৯১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৪.২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।