অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তানজির তুহিনের নতুন পরিচয় প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গানের জন্যই খ্যাত তানজির তুহিন। প্রায় গত দুই দশকের বেশি সময় ধরে সুর-সংগীতে মাতিয়ে চলেছেন তিনি। দীর্ঘদিন ‘শিরোনামহীন’-এ যুক্ত ছিলেন, এরপর সেই ব্যান্ড ছেড়ে গড়ে তুলেছেন ‘আভাস’। বর্তমানে নতুন ব্যান্ড নিয়েই তাঁর ব্যস্ততা। এসবের মাঝে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই গায়ক, সেটা গল্পকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন; আসন্ন বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’।

এর আগে গীতিকার ও অভিনেতা হিসেবে পাওয়া গেছে তুহিনকে। তবে গল্পকার তুহিনের আত্মপ্রকাশ হচ্ছে এবারই প্রথম। আহত কিছু গল্প নামটি তাঁর একই শিরোনামের একটি গান থেকে নেওয়া। যেটি প্রকাশ পেয়েছিল তিনি শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট থাকাকালীন।

বইটি নিয়ে তুহিনের ভাষ্য, ‘প্রতি মুহূর্তেই কিছু না কিছু গল্পের জন্ম হয়। কিছু আনন্দের, কিছু দুঃখের, কিছু বিস্ময়ের, মজার, হাসি-কান্নার, সাহসের।  কিছু গল্প প্রাত্যহিক, কিছু গল্প স্বাভাবিক। পর মুহূর্তেই গল্পগুলো অতীত হয়ে যায়। সব গল্পই আমার জন্য সত্য ও শিক্ষনীয় মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য। সব গল্পগুলোকেই আমি বিশ্বাস করি, ধারণ করি। হারিয়ে ফেলা সময়ের গল্পগুলো আমাকে আহত করে। সেই হারিয়ে যাওয়া সুন্দর, কষ্টের, বোধের গল্পগুলোকে নিয়েই এই আহত কিছু গল্প।’

জানা যায়, বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তী পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। আসন্ন অমর একুশে বইমেলার আগেই পাঠকরা চাইলে বইটি অনলাইনেও প্রি-অর্ডার করতে পারছেন। রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে এটি।

বর্তমানে ব্যান্ড আভাস নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজির তুহিন। সর্বশেষ ব্যান্ডটি প্রকাশ করেছে ‘ক্যামেরা’ নামে নতুন গান। এর আগে ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’সহ বেশ কিছু গান প্রকাশ করেছেন তাঁরা। ব্যান্ডটির সদস্যরা হলেন তানজির তুহিন (ভোকাল), রাজু শেখ (বেজ), রিঙ্কু ইমাম (ড্রামস), আরাফাত শাওন (কি-বোর্ড), নাঈম মোরশেদ ও অন্তু দাশ (গিটার)।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।