শেয়ার বাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA)কারখানা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী একটি প্রতিনিধি দল। এ দলে ছিলেন কালার প্লাস মাস্টারব্যাচ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পরিচালগন।চীনা প্রতিনিধি মিঃ লি পিং (গ্যারিযলে), মিঃ কিন লিনপেং, মিঃ জন ইয়ানফিং এবং মিঃঝাং ইউনফেং পরিদর্শনকালে তারা ফ্যাক্টরির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পণ্য গুণমান, নকশা এবং প্যাকেজিং মানের প্রশংসা করেন।

প্রতিনিধি দলটি খুব শীঘ্রই মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের সঙ্গে নতুন প্রকল্প এবং কারিগরি ও প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছে।পরিদর্শনকালে মুন্নু সিরামিকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রাশীদ শাইমুনুল ইসলাম, মুনজুর মোঃ কাউছার, সিএফও, নাজমুল আহসান, পরিচালক উৎপাদন, প্রকৌশলী জলিল আহম্মেদ চৌধুরী, মহাব্যবস্থাপক প্রশাসন ও অন্যান্য উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি সিরামিক টেবিলওয়্যার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। ঢাকা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে মানিকগঞ্জের প্রয়াত বিখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিধ হারুনার রশীদ খান মুন্নু প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম দিকে এই কোম্পানি চিনামাটির বাসন তৈরি করলেও, পরবর্তীতে সকল ধরনের সিরামিক পণ্য উৎপাদন করে।
চলতি অর্থবছরে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জুলাই ,২৩ –সেপ্টেম্বর ,২৩) (ইপিএস) হয়েছে০.৭৪ টাকা।।গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ০.০৪টাকা।গত প্রান্তিকে কোম্পানিটির ১৭.৫০ গুন বেশি মুনাফা বেড়েছে।কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ০.২৩ টাকা,যা আগের বছরে ছিল ০.৫৬ টাকা।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮১.০৪ টাকা,যা আগের বছরে ছিল ৮০.২৯ টাকা।
উল্লেখ্য কোম্পানিটি গত অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।