অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

মেসি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন মায়ামির (ভিডিও)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

লিওনেল মেসি যুগে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। লিগ কাপের শেষ ষোলোতে ঘরের মাঠে ফ্লোরিডার ক্লাবকে থামাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এফসি ডালাস।

তারা সেভাবেই এগোচ্ছিল, কিন্তু মেসি জাদুতে পিছিয়ে থাকা মায়ামি ঘুরে দাঁড়ায় অবিশ্বাস্যভাবে। ৪-৪ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে তারা।

প্রথমবার একসঙ্গে মাঠে নামে সার্জিও বুশকেটস, জর্দি আলবা ও মেসি। ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ আলবার পাসে বক্সের বাইরে থেকে জাল কাঁপান মেসি।

দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে ফাকুন্দো কুইগনন ও বার্নার্ড কামুঙ্গো গোল করে মায়ামিকে পেছনে ফেলেন। ২-১ গোলে এগিয়ে থেকে হাফটাইমে যায় ডালাস। এক ঘণ্টা পার হতে আরেকটি গোল খায় মায়ামি।

৬৩ মিনিটে অ্যালান ভেলাস্কো ৩-১ গোলে এগিয়ে দেন স্বাগতিকদের। ৬৫ মিনিটে আলবার অ্যাসিস্টে ব্যবধান কমান বেঞ্জামিন ক্রেমাসচি। স্বস্তি ফিরেছিল মায়ামি ক্যাম্পে।

ডালাস বনাম ইন্টার মায়ামি ম্যাচ হাইলাইটস

কিন্তু তিন মিনিট পর প্রতিপক্ষের বল বিপদমুক্ত করতে গিয়ে রবার্ট টেলর আত্মঘাতী গোল করেন। তাতে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। অবশ্য আত্মঘাতী গোলেই মায়ামির স্বস্তি ফেরে। ডালাসের মার্কো ফারফান ৮০ মিনিটে নিজেদের জালে বল জড়ান। পাঁচ মিনিট পর মেসির দুর্দান্ত ফ্রি কিক, উঁচু শট গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। সমতায় ফেরে মায়ামি।

ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। প্রথম শটে মেসি জাল কাঁপান। মায়ামি তাদের পাঁচটি শটের সবগুলোই জালে জড়াতে পেরেছে। তবে দ্বিতীয় শটে ডালাসের পমিক্যাল মিস করেন। তারই খেসারত দিতে হয়েছে দলটিকে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।