আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটির চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন দু’জন নতুন মুখ। কিন্তু মূল ম্যাচের আগে দেখা গেলো আজ একাদশে তাদের কারও জায়গা হয়নি। অনেকটাই অভিজ্ঞদের ওপর ভরসা রেখেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। যাদের সবারই ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
যথারীতি আনিসুর রহমান জিকো, রক্ষণে ইসা ফয়সাল, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন। মধ্যমাঠে মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া ও দুই সোহেল রানা রয়েছেন। ফরোয়ার্ড জোনে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে দেখা যেতে পারে।
এবারও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলা হতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে।
বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান, ইসা ফয়সাল, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।