অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

জামালপুরের মাদারগঞ্জে গ্যাসের অনুসন্ধান শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে জামালপুরের মাদারগঞ্জে। গ্যাসের উপস্থিতি নিয়ে অনেকটাই আশাবাদী বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রত্যাশা অনুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

এখান থেকে উত্তোলন করা গ্যাসের বাজার মূল্য হবে প্রায় ১৬ হাজার ৭০০ কোটি টাকা। পেট্রোবাংলা বলছে, এই কূপ থেকে উত্তোলন শুরু হরে সর্বপ্রথম গ্যাস পাবে যমুনা সার কারখানায়।

জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স ১৯৮০ সালে। এর পর কেটেছে ৪৪ বছর। কয়েকবার সাইসমিক উপাত্ত ও ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে করে বাপেক্স। উপাত্ত বিশ্লেষণে গত ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে বাপেক্স।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোজাম্মেল হক বলেন, বিভিন্ন জটিলতার কারণে আর সার্ভে করার পরে সার্ভের রিপোর্টগুলো অ্যানালাইসিস করতে অনেক সময় লাগে। অ্যানালাইসিসের পরে তারা যদি মেনশন করে দেয়। তার পরে যদি মেনশন করে যে এই জায়গায় পাব। তার জন্য এখানে সময় লাগতে পারে।’

দীর্ঘ দিনের প্রতীক্ষার পর গ্যাসের অনুসন্ধান শুরু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। দেশের অর্থনীতি সমৃদ্ধি হওয়ার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের এমনটাই আশা তাদের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।