দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের (SINGERBD) হোম অ্যাপ্লায়েন্স প্লান্টের বাণিজ্যিক উৎপাদনে অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্লান্টটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে কোম্পানিটি। এজন্য রূপগঞ্জে ৩৫ একর জমি ইজারা নিয়েছে সিঙ্গার বাংলাদেশ। কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন শুরু হলে তারা স্থানীয় বাজারে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া পণ্যের চাহিদা পূরণের পাশাপাশি কোম্পানিটির প্রবৃদ্ধিতেও অবদান রাখতে পারবে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সিঙ্গার বাংলাদেশের বর্তমানে অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৪১ কোটি ৪৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮। এর মধ্যে ৫৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.০১, বিদেশী ১.২৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২.৭০ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল সিঙ্গার বাংলাদেশের শেয়ার সর্বশেষ ১০৭ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯৬.80 টাকা ও ১৫৪.80 টাকা ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।