অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ওয়েবসাইট হ্যাক হল ইসরাইলি সেনাবাহিনীর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনপন্থি একটি দল হ্যাক করেছে ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইট। তবে ঘটনার কিছুক্ষণ পরই হ্যাকারদের কাছ থেকে ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি কৃর্তপক্ষ।

ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ওয়েবসাইটটি হ্যাক করার পর হ্যাকাররা লেখেন, ‘গাজার মানুষের ওপর করা অন্যায় ও অবিচার আপনাদেরই সন্ত্রাস, হত্যা ও যুদ্ধের মাধ্যমে ক্ষতি করবে। হতে পারে সেটা স্থল, আকাশ বা ইলেকট্রনিক মাধ্যমে।’

হ্যাকাররা নিজেদের ‘অ্যানোনিমাস জো’ বা ‘অজ্ঞাত জো’ হিসেবে দাবি করেছেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আহ্বান জানিয়েছেন।

এছাড়াও হ্যাকাররা নিজেদের জর্ডানের বংশোদ্ভূত হিসেবে ইঙ্গিত দিয়েছেন।

গত ৭ই অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হন। আর আহত হন পাঁচ হাজারেরও বেশি। হামাসের হামলার জবাবে সেদিনই গাজা উপত্যকায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আট হাজার ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে গতকাল বুধবার (১৩ই ডিসেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘আন্তর্জাতিক চাপ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে পারবে না।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।