অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

এনভয় টেক্সটাইলসের সম্পদমূল্য বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড(ENVOYTEX) সম্পদ পুনর্মূল্যায়ন করেছে । পুনর্মূল্যায়নে জমি ব্যতীত কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে ১৮৯.৫১ কোটি টাকা।

তথ্য অনুসারে, প্রফেশনাল ভ্যালুয়ার কোম্পানির মাধ্যমে পুনর্মূল্যায়নকৃত সম্পদের মধ্যে আছে প্রপার্টি, প্লান্ট ও ইকুইপমেন্ট। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের মূল্য ছিল ১ হাজার ৫৮ কোটি টাকা। পুনর্মূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ কোটি টাকা। পুনর্মূল্যায়নে সম্পদমূল্য বেড়েছে ১৮৯.৫১কোটি টাকা।

৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সম্পদ মূল্যবৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা , আগের হিসাব বছরে যা ছিল ১.৭৫ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৯.৬৮ টাকা ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস ২০১২ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল; কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৯ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে ৬৩.০৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.২৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।