শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের (ENVOYTEX) ২৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ অনিবার্যকারণবশত পরিবর্তন করা হয়েছে।
কোম্পানিটির এজিএম আগামী ১৩ মার্চের পবিবর্তে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে কোম্পানি এজিএমের স্থান পরিবর্তন করেছে। এজিএমের নতুন স্থান ঢাকার গুলশান এভিনিউয়ের গুলশান শুটিং ক্লাব।