পুঁজিবাজারের তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের (DELTALIFE) আগামীকাল মঙ্গলবার (১৪ ই নভেম্বর ) স্পট মার্কেটে যাচ্ছে।
কোম্পানিটি জানিয়েছে যে, আগামীকাল মঙ্গলবার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ১৫ ই নভেম্বর পর্যন্ত। আগামী বৃহস্পতিবার (১৬ ই নভেম্বর) কোম্পানিটির রেকর্ড তারিখ।
উল্লেখ্য ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেড (DELTALIFE) ৩ বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯,২০২০ ও ২০২১ , সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি বিবেচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে ,ডেলটা লাইফ ২০১৯,২০,২১ সালে ৩ বছরে ৩০+৩০+৩০ মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি জানিয়ে যে আগামী ২৩ নভেম্বর ,২০২৩ এর পরিবর্তে ১০ ডিসেম্বর ,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ২০১৯,২০২০ ও ২০২১ মোট ৩ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।