অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর হচ্ছে না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি (ATCSLGF) বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর হচ্ছে না।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটিকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের অনুমতি চেয়ে আবেদন করেছিল সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবেদনটি নাকচ করে দিয়েছে।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিধি মোতাবেক পর্যাপ্ত ইউনিটহোল্ডারের অনুমোদন না থাকা ও ফান্ডের মেয়াদপূর্তির ১৫০দিন আগে ফান্ডের ট্রাস্টি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত না হওয়া এবং সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় ফান্ডটিকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তর করার আবেদন নামমঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর আকার ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা। মেয়াদী এ ফান্ডের মেয়াদ ১০ বছর, যা একেবারে শেষের দিকে।

প্রতিটি মিউচুয়াল ফান্ডের সাধারণত মেয়াদ শেষে অবসায়ন ঘটে থাকে। তবে দেশে বিদ্যমান আইন অনুসারে, শর্তসাপেক্ষে অবসায়নের পরিবর্তে মেয়াদী মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তরের সুযোগ আছে। সে ক্ষেত্রে ফান্ডের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট সময় আগে এর ইউনিটহোল্ডারদের নিয়ে সভা করতে হয়।

দুই-তৃতীয়াংশ ইউনিটহোল্ডার ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের সম্মতি দিলে এবং ফান্ডের ট্রাস্টির সায় থাকলে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করতে হয়। কিন্তু আলোচিত ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের আবেদনের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি শর্ত পূরণ করতে পারেনি বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।