অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

একটি কোম্পানির শেয়ার হোল্ডিং এ আসছে বিশাল রদবদল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মূল বাজারে নামমাত্র লেনদেন হলেও ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের রেকর্ড পরিমান লেনদেনে কৌতুহলে বিনিয়োগকারীরা। ব্লক মার্কেটে হটাৎ ব্রাক ব্যাংকের প্রতিদিন লাখ লাখ শেয়ারের লেনদেন হবার কারণ কি? যেখানে মূল বাজারে চলতি সেপ্টেম্বর মাসে দিনে সর্বোচ্চ মাত্র ৫৬২৬ টি শেয়ারের লেনদেন হয়েছে ,সেখানে প্রতিদিন কেন লাখ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।এই বিষয় নিয়ে সবার কৌতুহল জেগেছে ।গত কার্যদিবসে পোনে কোটি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল।অথচ গত কার্যদিবসে মূল বাজারে মাত্র ১৮২২ টি শেয়ার হাতবদল হয়েছে।

চলতি সেপ্টেম্বর  মাসের গত ১৪ কার্যদিবসে মূল বাজারে ব্রাক ব্যাংকের মাত্র ২৬,১৫৯ টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে চলতি সেপ্টেম্বর  মাসের গত ১৪ কার্যদিবসে ব্রাক ব্যাংকের  কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৯৭৩  টি শেয়ার হাতবদল হয়েছে।

ব্রাক ব্যাংকের মোট শেয়ার আছে ১৬০ কোটি ৮৬ লাখ শেয়ার,এর মধ্যে মালিকদের আছে ৭৪.৩৯ কোটি শেয়ার যা শতাংশের দিক দিয়ে ৪৬.২৪% , ইনিস্টিউটদের আছে  ২২.২৩ কোটি শেয়ার যা শতাংশের দিক দিয়ে ১৩.৪২% ,বিদেশিদের কাছে আছে  ৫২.৫২ কোটি শেয়ার যা শতাংশের দিক দিয়ে ৩২.৬৫ % , সাধারণ বিনিয়োগকারীদের  আছে  ১১.৭২ কোটি শেয়ার যা শতাংশের দিক দিয়ে .২৯ %,

মূল বাজারে চলতি সেপ্টেম্বর মাসে ২৬,১৫৯ টি শেয়ারের লেনদেন হলেও ব্লক মার্কেটে লেনদেন হয়েছে কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৯৭৩  টি শেয়ার,যা  মূল বাজারের সাধারন শেয়ার হোল্ডারদের শেয়ার সংখ্যার ৩৩ শতাংশ।

মূলবাজারে ৩৫.৮০  টাকা দাম হলেও এই মাসে অনেক বড় অংকের শেয়ার ফ্লোর প্রাইজের চেয়ে ১০% কমে ৩২.৩০/৩২.৪০ টাকা দামে লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ১০% কমে কারা নিচ্ছে এত শেয়ার।এইমাসের  ১৪ দিনে মোট শেয়ারের .৩০% শেয়ার হাতবদল হলো ,কারা বেরিয়ে যাচ্ছে ব্রাক ব্যাংক থেকে আর কারাই বা ব্রাক ব্যাংকের এত শেয়ার কিনে নিল।কৌতুহলে বিনিয়োগকারী।বোঝাই যাচ্ছে সেপ্টেম্বর মাসের শেয়ার হোল্ডিং % বিশাল রদবদল ঘটবে।

ব্রাক ব্যাংকে  থাকছে কি কোন  চমক?   

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।