অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

সরকারি মালিকানাধীন লাভজনক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে আলোচনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুসরণে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে এক বৈঠক গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

আজ রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৈঠকে সরকারি মালিকানাধীন লাভজনক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকেও পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হয়।

এরই মধ্যে ১৫টি কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে। কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, সাইনোভিয়া (সাবেক স্যানোফি) , নোভার্টিস (বাংলাদেশ) , সিনজেন্টা (বাংলাদেশ) , নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, বি-আর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী গ্যাস কোম্পানি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন।

এ বিষয়ে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোর সুশাসন বৃদ্ধি করবে। কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন তথা বাজারমূল্যও পাওয়া যাবে। পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোর জন্য যেমন ইতিবাচক ফলাফল আনবে, তেমনি দেশের পুঁজিবাজারের জন্যও সুফল বয়ে আনবে।’

এছাড়া তিনি সকল অংশীজনকে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক, বিদুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন, বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।