অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে: পলক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে।

আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) অটোফিলের মাধ্যমে বিএনডিএ সার্ভিস বিইউএস থেকে তথ্য সংগ্রহ করে তা ইলেক্ট্রনিক টেলিযোগাযোগ গ্রাহক নিবন্ধন ফরমে সংযোজন এবং বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জুনাইদ আহমেদ পলক। পরে তিনি এই বিষয়টি নিজের ফেসবুক পেইজে নিশ্চিত করেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের (১৫ই জানুয়ারি) ক্যাবিনেট সভায় আমাদেরকে সরকারের অপচয় রোধ করে রাজস্ব আহরণ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এই পাঁচ বছরে আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি রচনা করতে চাই। যেখানে আমরা টেলিকম এবং আইসিটি খাত থেকে রফতানি আয়, কর্মসংস্থান, রাজস্ব আয় এবং বিনিয়োগ বাড়াতে চাই।

এই চারটি লক্ষ্য পূরণ করতে হলে সবাইকে অনেকগুলো ছোট ছোট চাওয়া পূরণ করতে হবে উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এই ৪টি লক্ষ্য পূরণ করতে বিটিআরসির আলাদা একটা মোবাইল ফোন রেজিস্ট্রেশন সিস্টেম বা আইএমইআই সিস্টেম থাকা প্রয়োজন। এর ফলে মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধকেও সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।

তিনি বলেন,আমাদের দেশে যেসব ফোন তৈরি অথবা অ্যাসেম্বল বা আমদানি করা হয় সেগুলোর ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশন করার সুব্যবস্থা বিটিআরসির আছে। তাই রেজিস্ট্রেশন ছাড়া যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো যাতে বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে কোনো ছাড় নেই।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।