অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

রমজানের শুরুতে চালু থাকবে স্কুল-কলেজের ক্লাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে পাঠদান চলবে রমজান মাসের শুরুতে। আজ সোমবার (১২ই ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। 

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ই মার্চ থেকে ২৪শে মার্চ পর্যন্ত কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলবে।

উল্লেখ্য, আগামী ১২ অথবা ১৩ই মার্চ থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) মুসলিম উম্মার পবিত্র রমজান মাস শুরু হতে পারে। 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।