যুক্তরাষ্ট্র ইরাকের উত্তরাঞ্চলে ইরানি হামলার নিন্দা জানিয়েছে। আজ সোমবার (১৫ই জানুয়ারি) ইরাকের উত্তরের ইরবিল শহরের কাছে ইরানের হামলা ‘ইরাকের স্থিতিশীলতাকে ক্ষুন্ন করেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র। মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র হামলার বিরোধিতা করি।’
যুক্তরাষ্ট্র ‘ইরাকি জনগণের আশা-আকাঙ্খা পূরণের জন্য ইরাক সরকার এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রচেষ্টাকে সমর্থন করেছে।’
ইরানের দাবি, সোমবারের হামলা ইসরায়েলের ‘গুপ্তচরবৃত্তির সদর দপ্তর’ লক্ষ্য করে করা হয়েছে। ওই হামলায় অন্তত চার বেসামরিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।
এক বিবৃতিতে কুর্দিস্তান সরকারের নিরাপত্তা পরিষদ হামলাটিকে একটি ‘অপরাধ’ বলে বর্ণনা করেছে।
ইরাকি নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ধনকুবের কুর্দি ব্যবসায়ী পেশরাউ দিজাই এবং তার পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। তাদের বাড়িতে অন্তত একটি রকেট বিধ্বস্ত হলে তারা মারা যান।
নিরাপত্তা সূত্রের তথ্যমতে, হামলার সময় একটি রকেট কুর্দি গোয়েন্দা কর্মকর্তার বাড়িতে এবং আরেকটি কুর্দি গোয়েন্দা কেন্দ্রে আঘাত হেনেছিল। এর আগে, দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ওই ক্ষেপণাস্ত্র হামলায় কোনও মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।